লাল কার্ড দেখে মাঠের বাইরে নারিন

ক্রিকেটের ইতিহাসে প্রথম, লাল কার্ড দেখে মাঠের বাইরে নারিন

ক্রিকেটের ইতিহাসে প্রথম, লাল কার্ড দেখে মাঠের বাইরে নারিন

চলতি বছরেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাস্তি হিসেবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। তবে টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচে একবারও আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হয়নি। তবে লিগের ১২ নম্বর ম্যাচে এসে প্রথমবার পকেট থেকে লাল কার্ড বের করতে হয় আম্পায়ারকে। এক্ষেত্রে হতাশাজনক কারণে ইতিহাস গড়েন সুনীল নারিন।